মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার মেঘনায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৈশারচর গ্রামের সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সালাম গ্রুপের মামুন নামের এক যুবকের দেওয়া ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজনের হাতাহাতি হয়। পরে সোমবার বিকেলে পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন সালাম মিয়ার বিল্ডিং ও ঘরে অগ্নিসংযোগ করে। এসময় সালাম গ্রুপের লোকজন তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এসময় দুই গ্রুপের অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলার চালিভাংগা ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ সময় একটি গ্রুপের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X