রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘আপনারা সিনিয়র না, ক্যাম্পাসের ঐতিহ্য’, ছাত্রদলকে আম্মার

সালাহউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত

‘আপনারা সিনিয়র না, আপনারা তো ক্যাম্পাসের ঐতিহ্য হয়ে গেছেন। মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসত’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছাত্রদলকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আপনার সংগঠনের সভাপতি যখন ২০০৬-০৭ সেশনের, তখন আমি মক্তবে হাফ প্যান্ট পরে আলিফ-বা-তা শিখতেছি। সেক্রেটারি ২০০৭-০৮ সেশনের আমি তখনও দুনিয়ার চিন্তা বাদ দিয়ে টিফিনে বিস্কুট পাই কি না সেই টেনশনে।’

তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ২০১০-১১ সেশনের, আমি তখন ক্লাস থ্রির বইয়ে আমার সোনার বাংলা পড়ে দেশপ্রেম শিখতেছি। সেক্রেটারি ২০১১-১২ সেশনের, আমি তখন পিএসসি পরীক্ষা দিয়ে ভাবতেছি জীবন মানেই বুঝি এইটা। আমি ৮ম দিলাম, ১০ম দিলাম, মাঝখানে করোনা এসে জীবনটা পজ করে দিল। তারপর আলিম দিলাম, ভার্সিটিতে ঢুকলাম।’

তিনি পোস্টে লেখেন, ‘হিসাবটা একটু মিলাই। আমি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, তারুণ্য থেকে প্রায় ক্যারিয়ারের দরজায়। পুরা লাইফের একটা ফুল ভারসন আপডেট দিয়ে ফেললাম। আর ওনারা, স্টিল রানিং অন দ্য সেইম ওল্ড বেটা ভার্সন ইন ক্যাম্পাস। আমি ইনশাআল্লাহ, এক থেকে দেড় বছরের মধ্যে ক্যাম্পাস ছাড়ব, আর ওনারা তখনো নতুন ব্যাচকে বলবেন, আমরা তোদের সিনিয়র… আমাদের সময়।’

উল্লেখ্য, এর আগে গুপ্ত ও আদুভাই ট্যাগ নিয়ে যখন ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বিরোধ চরমে তখন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সালাহউদ্দিন আম্মারকে সর্তক করেছিলেন। ছাত্রদল সভাপতির ফেসবুক পোস্টে সর্তকের পরিপ্রেক্ষিতে ছাত্রদলকে উদ্দেশ করে এ মন্তব্য করেন রাকসুর জিএস আম্মার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X