শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ

দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

স্বর্ণসহ আটক ভারতীয় নাগরিক ওয়াজিদ আলী । ছবি : কালবেলা
স্বর্ণসহ আটক ভারতীয় নাগরিক ওয়াজিদ আলী । ছবি : কালবেলা

যশোরে তাঁরাগঞ্জ থেকে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন (বিজিবি) সদস্যরা। যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক ওয়াজিদ আলী মুম্বাইয়ের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে সোনা ছাড়াও বিভিন্ন বিদেশি মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা রয়েছে।

তার কাছ থেকে উদ্ধার ‘Gold Paste’ বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরীক্ষণের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়। বৈদেশিক মুদ্রা ও উক্ত ‘Gold Past’e এর সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

আটক ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমন করেন। তিনি গত ২০ এপ্রিল ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতোয়ালী থানা হয়ে যশোর ট্রেজারিতে জমাকরনের প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X