মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯ পরিবারকে জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৯ পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৯ পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ঝটিকা অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া এবং পলাশের কুটিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে ওই তিন গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আইন অমান্য করে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারিগরি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন— নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এসএম ফজলুল হকসহ (ব্যবস্থাপক) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে এই ধরনের অবৈধ সংযোগবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যারা অবৈধভাবে সংযোগ গ্রহণ করেছেন, তাদের দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X