জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নদী ভাঙন নিয়ে অনেক রাজনীতি হয় : নুরুদ্দিন অপু

বক্তব্য দেন মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
বক্তব্য দেন মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, নদী ভাঙন নিয়ে অনেক সময় নানা ধরনের রাজনৈতিক আলোচনা ও দোষারোপ দেখা যায়। কিন্তু আমাদের লক্ষ্য রাজনীতি নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থায়ী সমাধান গড়ে তোলা। অবহেলিত শরীয়তপুরকে উন্নয়নের ধারায় এনে একটি গর্বিত ও নিরাপদ জেলায় রূপান্তর করাই প্রধান লক্ষ্য।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র সরাসরি অবলোকন করেন। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের আতঙ্কে থাকা মানুষজন তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারানোর শঙ্কার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আরও জানান, সরকার চায় না আসন্ন বর্ষা মৌসুমে শরীয়তপুরে একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু হতে পারে, যাতে করে স্থানীয় জনগণের জানমাল রক্ষা করা যায় এবং তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এদিকে শরীয়তপুর জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি। এরই অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, পদ্মা ও মেঘনা নদীর তীব্র স্রোত ও প্রাকৃতিক পরিবর্তনের কারণে প্রতিবছরই ভাঙনের ঝুঁকি বাড়ছে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাই দ্রুত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

১০

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

১১

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১২

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

১৩

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

১৪

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১৫

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৬

পাঁচ জেলা পেল নতুন এসপি

১৭

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

১৮

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

১৯

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

২০
X