বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দিতেন আব্দুল মান্নান, গেলেন কারাগারে

দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান। ছবি : কালবেলা
দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার দায়ে আব্দুল মান্নান (৩৮) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার সাতদরগাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান কুড়িগ্রামের রৌমারী উপজেলার উসমান গণির ছেলে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, আব্দুল মান্নান কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই নিজেকে ‘রংপুর স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চিকিৎসক’ পরিচয় দিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ রোগীদের অপচিকিৎসা দিয়ে আসছিলেন।

অভিযানকালে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভুয়া চিকিৎসকদের এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটি একটি গুরুতর প্রতারণা, যা সাধারণ মানুষের জীবনকে সংকটে ফেলে দেয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং অপচিকিৎসা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১০

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১১

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১২

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৩

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৪

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৫

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৬

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৭

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৮

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৯

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

২০
X