শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত বিএনপি নেতা আব্দুল আওয়াল। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা আব্দুল আওয়াল। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আব্দুল আওয়ালকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর এক যৌথ অভিযানে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থানকালে র‍্যাবের গোয়েন্দা দল তাকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়।

মামলার নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামকে (৩৫) তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে আব্দুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে। নিহত দ্বীন ইসলাম একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই প্রধান আসামি আব্দুল আওয়াল পলাতক ছিলেন।

কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ভৈরব থানার ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১০

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১১

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১২

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৩

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৪

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

১৫

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

১৬

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১৮

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১৯

দেশে ফের ভূমিকম্প

২০
X