বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৭:৫৪ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

আটকের পর ‘টাকা নিয়ে’ ছেড়ে দেওয়া দুই পুলিশ ক্লোজড

এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেন
এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেন

মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান। অভিযুক্তরা হলেন- এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেন।

জানা যায়, গত ১৮ জুন মনিরামপুরের গৌরিপুর গ্রামে শরিফুল ইসলাম বাদী হয়ে এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেন এবং মুরাদ হোসেনকে অভিযুক্ত করে যশোর আদালতে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ১২ জুন উপজেলার রতনদিয়া গ্রামের কুদ্দুসের ছেলে মুরাদ হোসেন একই এলাকার শরিফুল ইসলামের ছেলে হাসিবুর রহমানকে চাকু দিয়ে জখম করে। স্থানীয় জনতা চাকুসহ মুরাদকে আটকিয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেনের কাছে হস্তান্তর করে।

অভিযোগ রয়েছে, পুলিশ অজ্ঞাত কারণে চাকুসহ ঘটনাস্থল থেকে মুরাদকে ছেড়ে দেয়। এ ঘটনার ন্যায়বিচার দাবি করে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হাসিবুরের পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। দুই কর্মকর্তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা হওয়ায় তাদের ক্লোজড করা হয়েছে বলে পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানিয়েছে।

এদিকে, মামলার বিষয়টি জানতে একজন সাংবাদিক উপপরিদর্শক আশিকুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ওই সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা। সাংবাদিকের সাথে পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অতঃপর কালবেলাসহ বিভিন্ন দৈনিকে শিরোনাম হলে সোমবার সংশ্লিষ্ট দপ্তর থেকে রতনদিয়া গ্রামে সরেজমিন তদন্ত করেন। এরই জেরে মঙ্গলবার আশিকুজ্জামানসহ দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়।

এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, তাদের ক্লোজড করা হয়েছে তবে সেটি ডিপার্টমেন্টের বিষয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X