সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘এমপির পাশে’ মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ!

ফুটবল টুর্নামেন্টে বসা মামলার আসামি। ছবি : সংগৃহীত
ফুটবল টুর্নামেন্টে বসা মামলার আসামি। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদবাজিসহ বিভিন্ন মামলার এক আসামিকে স্থানীয় সংসদ সদস্যের বিভিন্ন কর্মসূচিতে পাশে দেখা গেলেও পুলিশ খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

আসামি মোতালেব সরকার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া চরপাড়া এলাকার তারা সরকারের ছেলে। তিনি সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের অনুসারী বলে জানা গেছে।

গত ১১ জুন তার বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা করেন নাবিল মণ্ডল নামের স্থানীয় এক ব্যক্তি। নাবিলের অভিযোগ, জামিন না নিয়েও ‘এমপির প্রভাব’ খাটিয়ে আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

মঙ্গলবার (২০ জুন) মামলার বাদী নাবিল সাংবাদিকদের বলেন, ‘বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মোতালেব সরকার এমপি আব্দুল মমিন মণ্ডলের অন্যতম সহযোগী। গত ২৯ মে রাতে মোতালেব ও তার লোকজন আমার বাবা দৌলত মণ্ডল ও বড় ভাই আব্দুল মমিনকে পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যায়। পরে সুবর্ণসাড়ার একটি নির্জন ঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি করেন। এরপর আমার ভাইকে দিয়ে পা ধরে ক্ষমা চাওয়ানো হয়। পরে এক লাখ টাকা মুক্তিপণ দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর থানায় অভিযোগ দিলেও তৎকালীন ওসি সেটি নথিভুক্ত করেননি। পরে নতুন ওসি আসার পর গত ১১ জুন মোতালেবসহ ১১ জনকে আসামি করে মামলা করা হয়।’

এ মামলার ৯ আসামি আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। তবে প্রধান আসামি মোতালেব ও তার ভাই তালেব সরকার জামিন না নিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন নাবিল।

এদিকে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এমপি মমিন মণ্ডলের বিভিন্ন কর্মসূচিতে আসামি মোতালেব যোগ দেয় দাবি করে মামলার বাদী নাবিল বলেন, ‘তারপরও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।’

এ বিষয়ে মোতালেব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জামিনের কথা স্বীকার করেন। তবে আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

বেলকুচি থানার ওসি খায়রুল বাশার বলেন, সম্প্রতি মোতালেব সরকারের বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেলেই সে দ্রুত সরে যাচ্ছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

এমপির পাশে মোতালেবকে দেখার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘ফেসবুকে এ ধরনের ছবি দেখেছি।’

এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X