চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা। ছবি : কালবেলা
সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা। ছবি : কালবেলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নভেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

সভায় নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে কমিশনার হাসিব আজিজ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

কমিশনার তার বক্তব্যে নগরীর বিভিন্ন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন। তিনি সব বিভাগের উপপুলিশ কমিশনারদের নিজ নিজ আওতাধীন এলাকায় অপরাধপ্রবণ অঞ্চল চিহ্নিত করে বিশেষ নজরদারি জোরদার করার পরামর্শ দেন। একই সঙ্গে অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কমিশনার রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ভুক্তভোগীদের পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। মামলার তদন্তে গাফিলতি বা দীর্ঘসূত্রতা যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেন তিনি। পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও সভায় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। কমিশনার ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ও জোরদার অভিযান পরিচালনার নির্দেশ দেন। নগরীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর তিনি জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X