নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পরমাণু বিদ্যুৎকেন্দ্র বিপদজনক ও ভয়ঙ্কর, বললেন জি এম কাদের

নীলফামারী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জি এম কাদের। ছবি : কালবেলা
নীলফামারী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জি এম কাদের। ছবি : কালবেলা

পরমাণু বিদ্যুৎকেন্দ্র বিপদজনক ও ভয়ঙ্কর উল্লেখ্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মেগা প্রকল্পের নামে দুর্নীতি করে দেশের মানুষকে রক্ত শূন্য করে গায়ের ওপর গহনা পরিয়ে দিচ্ছে ক্ষমতাসীন সরকার।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এ সময় জি এম কাদের বলেন, সরকার এই প্রজেক্ট করার পর আমার মনে হয়েছে শুধু রক্তশূন্য করছেন না, আপনার লিভার, আপনার কিডনি এগুলো কেটে নিয়ে তারা বিক্রি করছেন। তার মাধ্যমে এমন একটি দেহ থাকছে আপনার, যার ওপরে গয়নাগাটি পরানো হচ্ছে। কিন্তু কিডনি আপনার নাই, আপনার লিভার নাই, ভেতর থেকে আপনার সবকিছু বের করে নেওয়া হচ্ছে। এই ধরনের একটি দেহ আমাদের বাংলাদেশে অবশিষ্ট থাকছে। এর কারণ হলো, দেশে কোনো গণতন্ত্র নেই, সরকার কোনো গণতন্ত্র দেয় নাই।’

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, ‘রূপপুর পাওয়ার প্ল্যান্ট পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হচ্ছে। এটা আমাদের জন্য বিপদজনক একটা প্ল্যান্ট। বিপদজনক জিনিস, যা আপনাদের জানা দরকার। আমি মনে করি, এটা আপনাদের সকলকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। রূপপুর পাওয়ার প্ল্যান্ট করা হয়েছিল প্রথমে সাড়ে ১১ হাজার মিলিয়ন ডলার এস্টিমেট দিয়ে। অর্থাৎ এক লাখ ১৩ হাজার কোটি টাকায় করা হয়েছে। এটার ক্যাপাসিটি হলো ২৪০০ মেগাওয়াট। কিন্তু ভারতে ২০০০ মেগাওয়াট করা হয়েছে ৫ মিলিয়ন ডলার দিয়ে। তার চেয়ে আড়াই থেকে তিন গুণ বেশি দিয়ে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সমস্যা হলো এটার যদি অ্যাকসিডেন্ট হয়, এটা ভয়ঙ্কর অ্যাকসিডেন্ট। আমাদের মতো জনবহুল দেশে অত্যন্ত বিপদজনক। এখন পর্যন্ত বহির্বিশ্বের তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে ১৯৮৬ সালে চেরনোবিল রাশিয়াতে। ওখানে এখন পর্যন্ত ৫০ মাইল এলাকাজুড়ে কোনো বসতি স্থাপন করতে দেওয়া হয় না। আমদের দেশে যদি এমন একটি অ্যাক্সিডেন্ট হয়, ৫০ বর্গ কিলোমিটার যদি কোনো বসতি স্থাপন করতে দেওয়া না হয়, গরু-ছাগল কোনো কিছুই ওখানে বাঁচে না। তিনি আরও বলেন, ‘এটার সবগুলো ইঞ্জনিয়ার হলো রাশিয়ান, কিছু ভারতীয় কনসালটেন্ট কাজ করে। এটা অপারেট করবে রাশিয়ানরা। এখানে বাংলাদেশের কোনো কন্ট্রোল থাকবে না। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তবে সব শেষ।

নীলফামারী জেলা জাতীয় পাটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক ওই সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতা দেন জাতীয় পাটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুবিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর মাসুদ, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, জেলা জাতীয় পাটির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, সিদ্দিকুল আলম প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

ফেসবুকের ডেক্সটপ ভার্সন বন্ধ

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১০

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

১১

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

১২

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

১৩

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

১৪

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

১৫

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

১৬

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১৭

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১৮

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১৯

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

২০
X