আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এক ইলিশের দাম ৫ হাজার টাকা!

পায়রা (বুড়িশ্বর) নদে বুড়িরচর পয়েন্টে ধরা পরেছে দুই কেজির ইলিশ। ছবি : কালবেলা
পায়রা (বুড়িশ্বর) নদে বুড়িরচর পয়েন্টে ধরা পরেছে দুই কেজির ইলিশ। ছবি : কালবেলা

এক ইলিশের দাম পাঁচ হাজার! শুনতে অবাক লাগলেও ঘটনা এমনই। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমতলী উপজেলার লঞ্চঘাট এলাকায় বিক্রির জন্য উঠে এই রাজা ইলিশটি। মাছটির ওজন দুই কেজি।

স্থানীয় লঞ্চঘাটের জেলে মো. খলিল ফকির জানান, পায়রা (বুড়িশ্বর) নদে বুড়িরচর পয়েন্টে দুপুরে জাল ফেলেন। বিকেলে জাল টানার পর ছোট-বড় আরও কয়েকটি ইলিশের সঙ্গে ওঠে এই রাজা ইলিশটি। গতকাল সন্ধ্যায় মাছটি লঞ্চঘাটে ওঠানো হলে ক্রেতার পাশাপাশি উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় করেন। কারণ এত বড় ইলিশ সহজে পাওয়া যায় না বলেই মানুষের এত আগ্রহ দেখার।

মাছ ব্যবসায়ী সুজন জানান, ‘আড়াই হাজার টাকা কেজি দরে ইলিশটির দাম পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। এই দামে বিক্রি করতে পারলে জেলের দাম পরিশোধের পর সামান্য কিছু লাভ থাকবে।’

স্থানীয় লঞ্চঘাটের জেলে মো. জলিল গাজী, মোশারফ ফকির, লিটন সওদাগর বলেন, পায়রা বুড়িশ্বর নদে একসময় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত। পাঁচ ছয় বছর আগেও জেলেদের জালে প্রায়ই দুই কেজি, আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ত। কিন্তু এখন আর সেই ইলিশের দেখা মেলে না।’

জানা যায়, পায়রা (বুড়িশ্বর) নদীর বঙ্গোপসাগরের মোহনায় অসংখ্য ডুবোচর পড়েছে। এ কারণে সাগর থেকে উঠে আসা ইলিশের গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ইলিশশূন্য হয়ে পড়েছে পায়রা। বঙ্গোপসাগরের ডুবোচর অপসারণ করা হলে আবার ইলিশের প্রাচুর্য ফিরে আসবে পায়রা বুড়িশ্বর নদীতে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, ‘৬৫ দিনের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ফলপ্রসূ হয়েছে। তাই অধিকাংশ ইলিশের আকার, আকৃতি ও ওজন বৃদ্ধি পেয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১০

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১২

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৩

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৪

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৫

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৬

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৮

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৯

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

২০
X