বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ। ছবি : কালবেলা
বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ। ছবি : কালবেলা

বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৬শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার তিনশ টাকায়।

স্থানীয় আড়তে বিকাশ নামের একজন পাইকার মাছটি চড়া দামে কিনে নেন। এ নিয়ে হইচই পড়ে গেছে গোটা উপজেলাজুড়ে। বিশাল এ ইলিশটি একনজর দেখতে বাজারে ভিড় জমায় উৎসুক জনতা।

জানা গেছে, বুধবার (০৩ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে ধরা পড়ে বৃহৎ আকারের রুপালি ইলিশ।

বেলা সাড়ে ১১টার দিকে ওই জেলে মাছটি বিক্রির জন্য বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ১৪ হাজার তিনশ টাকায় কিনে নেন পাইকারী বিক্রেতা বিকাশ।

বিকাশ জানান, হিসাব অনুযায়ী রাজা ইলিশটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে বিক্রি হয়েছে। সেই হিসাবে এর কেজি পড়েছে সাড়ে ৫ হাজার টাকা। তিনি এই ইলিশটি আরও বেশি দামে ঢাকার আড়তে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

এদিকে, বড় আকারের ইলিশ ধরতে পেরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলে রুমেন। তিনি জানান, ২৫ বছরের অধিক সময় ধরে তিনি নদীতে মাছ ধরেন। এর মধ্যে এত বড় ইলিশ তিনি কখনো পাননি। এটাই প্রথম। তাছাড়া বেশি দামে মাছটি বিক্রি করতে পেরেও খুশির কথা জানান রুমেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১০

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

১১

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

১২

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

১৩

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

১৪

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

১৬

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১৮

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১৯

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

২০
X