বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

গাছের ডাল কাটল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, আশ্রয়হীন হাজারো পাখি

গাছের ডাল কেটে দেওয়ায় বৈদ্যুতিক তারে আশ্রয় নিয়েছে হাজারো পাখি। ছবি : সংগৃহীত
গাছের ডাল কেটে দেওয়ায় বৈদ্যুতিক তারে আশ্রয় নিয়েছে হাজারো পাখি। ছবি : সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কে বটগাছের ডাল কেটে দেওয়ায় হাজার হাজার চড়ুই ও শালিক পাখি আশ্রয় হারিয়েছে। রোববার (৮ অক্টোবর) বাড়েরহাটের ফকিরহাট বিশ্বরোড মোড়ে পল্লী বিদ্যুতের লোকজন গাছটির ডালগুলো গোড়া থেকে কেটে দেয়। এরপরই আশ্রয়হীন হয়ে পড়ে পাখিগুলো।

এদিকে গাছের ডাল কেটে ফেলায় আশ্রয় হারিয়ে হাজার হাজার পাখিগুলো গাছের চারপাশে উড়ে আর্তনাদ করতে দেখা যায়। এ সময় পাখিগুলো বৈদ্যুতিক তার ও আশপাশের ভবনের ফাঁকা অংশে আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক দোকানদার জানান, সকালে খাবারের খোঁজে উড়ে গেলেও বিকেল হলেই হাজার হাজার পাখি এসে গাছটিতে আশ্রয় নেয়। এ সময় প্রতিটি পাতার ফাঁকে ফাঁকে সমপরিমাণ পাখি দেখা যায়। পাখির কলতানে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হঠাৎ এসে গাছটির ডালগুলো কেটে রেখে চলে যায়। বিকেল হতেই পাখিগুলো গাছে আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে আর্তনাদ করতে থাকে। এ সময় হাজার হাজার পাখি বৈদ্যুতিক তার ও আশপাশের ভবনের ফাঁকে অবস্থান নেয়।

পাখিদের এ অসহায়ত্ব দেখে স্থানীয় লোকজন হতাশা প্রকাশ করে। তাদের দাবি, গাছের পাশ থেকে যাওয়া বিদ্যুতের কাভার তারগুলো মোটা রাবারে ঢাকা ছিল। তা ছাড়া ডালগুলো কোনো অবস্থায়ই তারের সঙ্গে লাগানো ছিল না। রক্ষণাবেক্ষণের নামে গাছের ডাল কাটার কোনো যুক্তি নাই।

প্রখ্যাত পাখিবিশাদর শরীফ খান বলেন, পরিবেশের বন্ধু পাখিদের আশ্রয় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। অথবা গাছের শুধু মগডালগুলো কাটা যেত।

ফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করীম, কাভার তার হলেও ৫ ফিট দূরত্ব পর্যন্ত গাছের ডাল কাটার নিয়ম রয়েছে। অনেক সময় ভুল করে ডালের গোড়া থেকে কেটে দেয় কর্মীরা। পরে তারা যেন এমন কাজ না করে সে বিষয়ে বলে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

১০

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

১১

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

১২

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

১৩

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

১৫

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১৮

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

২০
X