বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ১

আগ্নেয়াস্ত্রসহ আটক ছিদ্দিককে থানায় নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আগ্নেয়াস্ত্রসহ আটক ছিদ্দিককে থানায় নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছিদ্দিক নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার গলাচিপা বাজার থেকে তাকে আটক করা হয়।

এসময় ছিদ্দিকের কাছে থাকা একটি হাতে তৈরি শটগান ও ৯ রাউন্ড গুলিসহ আরও দুটি চাকু উদ্ধার করে পুলিশ। ছিদ্দিক বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোর গ্রামের হাশেমের ছেলে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছিদ্দিকসহ আরো দুজন অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে বরগুনা থানার এসআই হেলাল, এসআই রাসেল, গোয়েন্দা পুলিশের এসআই মারুফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য ছদ্মবেশ ধারণ করে গলাচিপা বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিদ্দিককে আটক করে।

এ ছাড়াও আটক ছিদ্দিকের নামে বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা চলমান আছে বলে নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X