রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি মো. বাবুল হোসেন ওরফে বাবু। ছবি : সংগৃহীত
দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি মো. বাবুল হোসেন ওরফে বাবু। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবুল হোসেন ওরফে বাবু (৪৫)। তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন, বাবুল হোসেন দীর্ঘদিন ধরে যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ হয়ে বিপুল ইয়াবা সংগ্রহ করে যশোর, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

ডিএনসি জানায়, ঘটনার দিন বাবুল যশোরগামী একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার বড় একটি চালান নিয়ে যাচ্ছিলেন। পরে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি দল ধোলাইপাড় এলাকায় যশোরগামী লিটন ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুলকে আটক করা হয়।

পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে ডিএনসি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানিয়েছেন, তিনি কেরানীগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে যশোরে বসবাস করছেন। দীর্ঘদিন সেখানে অবস্থানের সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি টেকনাফ থেকে বিভিন্ন উপায়ে ইয়াবা এনে প্রথমে কেরানীগঞ্জে মজুত করতেন। পরে সেখান থেকে বাসযোগে যশোরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

ডিএনসি জানায়, অন্যান্য মহাসড়কে কড়াকড়ি নজরদারির কারণে বিকল্প রুট ব্যবহার করে তিনি মাদক পাচার করতেন। জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও একাধিক বড় চালান পরিবহনের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X