দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমের পর ১৭ মিনিটের বৃষ্টিতে ভিজল দিনাজপুর

দিনাজপুরে বৃষ্টি
দিনাজপুরে বৃষ্টি

দিনাজপুরে কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড তাপপ্রবাহে দুর্ভোগে রয়েছে শহর-গ্রামের মানুষের পাশাপাশি গৃহপালিত পশু। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সঙ্গে লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই জেলায়। প্রায় ১৭ মিনিট ধরে বৃষ্টি হয়েছে। কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ।

আজ বুধবার দুপুরের দিকে বৃষ্টি নামে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়ত বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেলার মালদাহপট্টির রশিদ মিয়া বলেন, ‘দুপুরে কিছুটা বৃষ্টি হয়েছে। আশা করেছিলাম বৃষ্টি স্থায়ী হবে। কিন্তু তা হয়নি। তবে যা হয়েছে তাতে আমাদের মধ্যে একটু স্বস্তি এসেছে। জানি না এই স্বস্তি কতক্ষণ থাকবে। কারণ বৃষ্টির পর আবারও প্রখর রোদ দেখা দিয়েছে।’

বালুবাড়ির বাসিন্দা আব্দুর রহমান জানান, ‘সামান্য বৃষ্টি হলেও ভালোই লেগেছে। আমরা কয়েকদিন ধরেই আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলাম।’ দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘বিকেল ৩টার দিকে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X