বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে দলিল লেখক বরকত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

লোহাগড়ায় দলিল লেখকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
লোহাগড়ায় দলিল লেখকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় দলিল লেখক এসএম বরকত আলী (৬০) হত্যা ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় নিহত বরকতের স্ত্রী ফাতেমা খাতুন, মেয়ে ফারজানা খানম ও ভাগ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাজী জাহিদুর রহমান ও সাজ্জাদুর রহমান পলাশ বক্তব্য দেন। বক্তরা বলেন, হত্যাকারীরা জামিনে মুক্ত হয়ে আমাদের জিম্মি করে ফেলেছেন। আমরা এই জিম্মিদশা থেকে মুক্তি চাই। আসামিরা নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে, যাতে আমরা মামলা তুলে ফেলি। এমনকী মানববন্ধনে এসেও হুমকি দিচ্ছে। খুনিরা যেন কোনোভাবেই ক্ষমা না পায়। আমরা আমাদের পরিবারের নিরাপত্তার দাবি জানাচ্ছি।

পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্র জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের এস এম বরকত আলী ওরফে সাহেবের সাথে একই গ্রামের কেরামত মোল্লা ওরফে কুমি জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা বিদ্যমান থাকায় আদালত লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য ভূমি অফিসের নায়েব পংকজ কুমারের উপস্থিতিতে উভয়পক্ষ দক্ষিণ পাংখারচর গ্রাম চৌরাস্তা বাজার সংলগ্ন দাই পাড়া সমাজসেবা ক্লাবে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীনসহ ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে এসএম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে।

এ হত্যাকাণ্ডে নিহতের স্ত্রী ফাতেমা খানম বাদী হয়ে শুক্রবার (১ সেপ্টেম্বর) ১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মালায় এ পর্যন্ত ১২ আসামির মধ্যে ৪ জন গ্রেপ্তার ও ৫ জন আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তারা নড়াইল জেলা কারাগারে আটক আছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, দলিল লেখক বরকত হত্যা মামলায় ১২ জনের মধ্যে ৪ জন জেলহাজতে আটক রয়েছেন। জামিনে আছেন ৪ জন। অন্যান্য পলাতক আসামিদের উন্নত প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X