সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ
সিসিক নির্বাচন

ভোট বর্জনের ঘোষণা দিয়ে আম কুড়াতে গেলেন মেয়র আরিফ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে নিয়ে এবার প্রার্থী হননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, তাই সিসিক নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়। বর্জনের ঘোষণা থাকায় আজ নির্বাচনের দিন বিএনপির পদস্থ কাউকে মাঠে দেখা যায়নি।

বুধবার (২১ জুন) ভোটের দিন দাদাবাড়ি মৌলভীবাজারে ‘আম কুড়া‌তে’ গেছেন বলে কালবেলাকে জানিয়েছেন মেয়র আরিফ। সিলেটে না থাকায় কাউকে ভোটও দেননি তিনি।

দুপুরে মোবাইল ফোনে সিসিক মেয়র আরিফ বলেন, ‘এই প্রহসনের নির্বাচন বিএনপি বর্জন করেছে। এমন নির্বাচনে ভোট দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

তিনি বলেন, ‘আমি এখন মৌলভীবাজা‌রে আছি। দাদার বাড়ি আম কুড়াতে এসেছি।’

বিএন‌পির জাতীয় কার্যনির্বাহী ক‌মি‌টির এই সদস্য বলেন, ‘আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এই নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই।’

বিএনপি নেতাকর্মীর উদ্দেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।’

নির্বাচনী প্রচারকালে আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান‌ চৌধুরী ও জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল মেয়র আরিফের বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন।

এ নিয়ে নগরে গুঞ্জন থাকলেও কাউকে সমর্থন দেননি জানিয়ে আরিফ বলেন, ‘কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।’

বিএনপি বর্জনের ঘোষণা দেওয়ায় সিলেট মহানগর ও জেলার ৪৩ নেতাকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১০

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১১

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১২

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৩

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৫

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৬

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৭

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৮

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

২০
X