ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

উদ্ধার হওয়া ভারতীয় শাড়ি। ছবি : সংগৃহীত
উদ্ধার হওয়া ভারতীয় শাড়ি। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মাছের ড্রামে করে পাচারের চেষ্টা করা অর্ধকোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (০৮ জুলাই) সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব শাড়ি উদ্ধার করে। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সের ভিতরে মাছের ড্রামের উপরে বরফ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ৪২২ পিস শাড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ভারতীয় শাড়িগুলোর আনুমানিক মূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে প্লাবিত লোহাগাড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

১০

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১১

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

১২

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১৩

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১৪

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১৫

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

১৬

নয় শিক্ষক দিয়ে চলছে ৯ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

১৭

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

১৮

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

১৯

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

২০
X