বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

‘মোয়ানা লাইভ-অ্যাকশনে দেখা যাবে ক্যাথরিন ও ডোয়াইন জনসনকে। ছবি: সংগৃহীত
‘মোয়ানা লাইভ-অ্যাকশনে দেখা যাবে ক্যাথরিন ও ডোয়াইন জনসনকে। ছবি: সংগৃহীত

সব শ্রেণির সিনেমাপ্রেমীর কাছেই অ্যানিমেটেড সিনেমা খুবই প্রিয়। কম বয়সী দর্শকদের উদ্দেশ্য করে নির্মাণ করা হলেও তরুণ-যুব শ্রেণিও এসব সিনেমা দেখতে উন্মুখ থাকেন। ২০১৬ সালে মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’ পুরো বিশ্বে ঝড় তোলে। এবার সেই সিনেমার লাইভ অ্যাকশন এ সপ্তাহে আসছে হলিউডের পর্দায়।

চলতি সপ্তাহের সবচেয়ে বড় ধামাকা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবে ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের বিপুল আগ্রহ দেখা গেছে। অগ্রিম টিকিট বুকিংয়ে দারুণ সাড়া মিলছে। বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার, টাকার অঙ্কে প্রায় ১৬শ কোটি, আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে ডিজনির এই বিগ-বাজেট প্রজেক্ট।

ডিজনির ২০১৬ সালের সুপারহিট অ্যানিমেশন ‘মোয়ানা’র নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ার। আর জনপ্রিয় চরিত্র মাউই হয়ে ফিরছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াই নতুনভাবে তুলে ধরা হবে এই ছবিতে। উন্নত ভিজ্যুয়াল, চেনা গান এবং আবেগঘন গল্পের কারণে সিনেমাটি দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে।

আমেরিকার বাজার থেকেই প্রায় ৬ কোটি ডলার আসার সম্ভাবনা রয়েছে। আর বিশ্বব্যাপী আয় থেকে আসবে বাকি ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ডলার। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক বাজারগুলোতে ‘মোয়ানা’ বেশ ভালো সাড়া ফেলবে বলে আশা নির্মাতাদের। ২০১৬ সালে মাত্র ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত ‘মোয়ানা’ বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল। এরপর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসেও এটি বছরের পর বছর রেকর্ড ভিউ পায়। আর এর সিক্যুয়েল ‘মোয়ানা ২’ তো বক্স অফিসে রীতিমতো ইতিহাস গড়ে ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন) গণ্ডি পার করে।

পুরোনো সেই নস্টালজিয়াকে পুঁজি করে লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ দর্শকদের মন কতটা জয় করতে পারবে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যানিমেশনের ম্যাজিক এবার বাস্তবে দেখার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ দেখায় 

বৃষ্টিতে প্লাবিত লোহাগাড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

১০

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

১১

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

১২

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

১৩

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

১৪

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১৫

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

১৬

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১৭

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১৮

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১৯

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

২০
X