কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০১:১৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। সৌজন্য ছবি
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। সৌজন্য ছবি

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের দেওয়া তথ্যে জেলা বিএনপির কার্যালয় থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয় থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকারের দাবি, নাহিদকে গ্রেপ্তার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে তাকে সঙ্গে নিয়ে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের বাথরুমের ছাদে লুকানো অবস্থায় ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্দানের সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের দাবি, ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পুলিশের সাজানো নাটক। এই কার্যালয়টি একটি অগ্নিদগ্ধ ভুতুড়ে বাড়ি। এ বাড়িতে অস্ত্র থাকার প্রশ্নই উঠে না। পুলিশ নিজেরাই অস্ত্র দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছে।

অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৪ ও ২০১৮ মতো আরেকটি নির্বাচন করার জন্য নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের মতো ত্যাগী নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। এর আগেও র‌্যাব তাকে আটক করে ৯ মাস গুম করে রেখে পরে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। সরকারের এ বাকশালি আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ।

এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার এসব করে বিরোধী দলশূন্য রাষ্ট্র গঠন করতে চাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X