রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ফের ক্ষমতায় না এলে বন্ধ হবে অনেক ভাতা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় না এলে অনেক ভাতা বন্ধ হয়ে যাবে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার যে নানা রকম ভাতা দিচ্ছে, এগুলো আগে কখনো ছিল না। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে চালু করেছিল। এরপর ২০০৮ সালে ক্ষমতায় এসে ভাতার পরিমাণ এবং আকার দুটোই আরও বৃদ্ধি করেছে। বর্তমানে প্রতিটি ইউনিয়নে ২-৪ হাজার মানুষ নানা ধরনের উপকারভোগী আছেন। সরকার নিয়মিত এই সহায়তা করে যাচ্ছে। যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় না আসে তাহলে এই ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। কারণ ’৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর যে ভাতা চালু করেছিলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছিল। যেগুলো চালু ছিল তা দেওয়া হয়েছে বিএনপির নেতাদের ঘরের চাকর, আত্মীয়স্বজনদের। ভাতা দেওয়ার ক্ষেত্রে তারা চরম অনিয়মের আশ্রয় নিয়েছিল।’

তিনি বলেন, ‘যারা ভোট এলে নানা কথা বলে, আমরা যেই সড়কের উন্নয়ন করেছি তার গর্ত ভরাট করারও সক্ষমতাও তাদের নেই। ভোট এলে অনেকেই আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। তাদের জিজ্ঞেস করবেন, আপনাদের করোনা, বন্যা কিংবা দেশের দুর্যোগ-দুর্বিপাকে দেখা যায়নি কেন? এরপর তাদের বলবেন, আসছেন ভালো কথা, বসে চা খেয়ে চলে যান, সেটাই বলতে হবে।’

ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উপকারভোগী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমাম হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সদস্য কাজী জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ 

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

ফাইনালের আগে ‘ফাইনাল’ আজ, জিতবে কে আগাম জানাল সুপারকম্পিউটার

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট, কেমন হবে মূল বেতন?

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা

আমরা এগিয়ে যাচ্ছি, আজ রাতেও হামলা চালানো হবে: ট্রাম্প

ইরানে নতুন করে হামলার খবরে ১৩ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প

নৌ খাতে রাজস্ব ও সেবার মান বাড়াতে ১১ দফা নির্দেশনা

১০

ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ

১১

মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশের বাধা 

১২

নতুন করে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ

১৩

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহার্য

১৫

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা: প্রধানমন্ত্রী

১৬

ফেসবুক স্ট্যাটাসের পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

১৭

বিশ্বকাপে চাঞ্চল্যকর তথ্য: সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

১৮

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

১৯

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

২০
X