মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় মারা গেল সিংহী নোভা

চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহী নোভা। ছবি : কালবেলা
চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহী নোভা। ছবি : কালবেলা

চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহী নোভা শনিবার (১৪ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে মারা গেছে। নোভার বয়স হয়েছিল ১৮ বছর ৪ মাস। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ নোভার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, নোভার ময়নাতদন্ত করা হবে। মাটিচাপা দেওয়ার আগে তার চামড়া ও কঙ্কাল সংরক্ষণ করা হবে। ভবিষৎতে চিড়িয়াখানায় জাদুঘর তৈরি করা হলে নোভার চামড়া ও কঙ্কাল সেখানে রাখা হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর ঘরে ২০০৫ সালের ১৬ জুন দুটি মেয়ে সিংহীর জন্ম হয়। তাদের নাম রাখা হয় বর্ষা ও নোভা। জন্মের কিছু দিন পর তাদের বাবা ‘রাজ’ এবং ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি মা ‘লক্ষ্মী’ মারা যায়। প্রায় ১১ বছর নিঃসঙ্গ কাটানো নোভার জন্য পুরুষ সঙ্গী আনার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর প্রাণী বিনিময় প্রক্রিয়ায় রংপুর চিড়িয়াখানায় ‘বর্ষাকে’ পাঠিয়ে সেখান থেকে আনা হয় ১৩ বছর বয়সী সিংহ বাদশাহকে এবং চট্টগ্রামে তার নাম রাখা হয় ‘নোভা’।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সিংহ নোভা এবং সিংহী নোভাকে ঘটা করে আয়োজনের মধ্য দিয়ে এক খাঁচায় দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তখন সিংহী নোভার বয়স ছিল ১১ বছর এবং নভর ১৩ বছর। সিংহ-সিংহী প্রজনন সময়ের শেষ দিকে এসে এক হয়েছিল। নভর স্বাভাবিক চাঞ্চল্য কমে যাওয়ার পাশাপাশি তার প্রজনন ক্ষমতাও লোপ পেয়েছিল। তাই স্বাভাবিক প্রজনন হয়নি।

২০২২ সালের ১১ নভেম্বর প্রায় ১৯ বছর বয়সে সিংহ নোভা বার্ধক্যজনিত কারণে মারা গেলে সিংহী নোভা আবারও একা হয়ে পরে। বার্ধক্যজনিত কারণে সিংহী নোভা গত এক বছর ধরে প্রায় সময়ই অসুস্থ ছিল। গত ছয় মাস ধরে অবস হয়ে পড়ে নোভার পা। ঠিকমতো খাবারও খেত না। সবশেষ শনিবার খাঁচা ছেড়ে জাদুঘরের পথে পা বাড়ায় নোভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১১

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১২

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৩

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৫

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৭

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

২০
X