রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে শ্রীঘরে ইউপি সদস্য

ইউপি সদস্য শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
ইউপি সদস্য শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইয়াবা দিয়ে কলেজছাত্রকে ফাঁসাতে গিয়ে ইউপি সদস্য শরিফুল ইসলাম এখন শ্রীঘরে। তিনি ধানগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার (১৫ অক্টোবর) রাতে ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে আরিফুলের শয়ন কক্ষে সবার অজান্তে ওই মেম্বার ২০ পিস ইয়াবা রেখে দেন। পরে মেম্বার থানায় খবর দিলে রাতেই আরিফুল ও মেম্বারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পর দিন রোববার সকালে আরিফুলের স্বজনরা থানায় গিয়ে বলেন, এই ছেলের মতো ছেলে হয় না, ইয়াবাতো দূরের কথা একটি বিড়িও খায় না।

থানা পুলিশের মেম্বারের প্রতি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়। নির্দোষ কলেজছাত্র আরিফুলকে তার স্বজনদের হাতে তুলে দেন রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X