দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীর মানিকগঞ্জে অভিযান

মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযানে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা। ছবি : কালবেলা 
মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযানে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা। ছবি : কালবেলা 

মানিকগঞ্জের দৌলতপুরে প্রজননে সক্ষম ডিমওয়ালা মা ইলিশ মাছ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ অক্টোবর) দিনব্যাপী দৌলতপুর উপজেলার চরকাটারী, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী।

অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদ হোসেন। উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় অভিযানে সহযোগিতা করেন দৌলতপুর থানা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের জন্য প্রতিদিন অভিযান অব্যাহত রাখা হবে। আমরা সতর্ক আছি এবং প্রয়োজনে যে কোনো সময় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকব।

তিনি আরও বলেন, ঘাটে স্পিডবোট ও ডবল ইঞ্জিনচালিত ট্রলার প্রস্তুত থাকবে। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চলতি মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১০

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১১

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১২

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৩

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৪

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৭

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৯

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

২০
X