মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০১:৩১ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গভীর নিম্নচাপের প্রভাবে মোংলায় বৃষ্টি, বাড়ছে বাতাসের গতিবেগ

মোংলায় দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। ছবি : কালবেলা
মোংলায় দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। ছবি : কালবেলা

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি ক্রমে আরও ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে বাগেরহাটের মোংলা উপকূলীয় এলাকায় সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর ১২টা থেকে হালকা বৃষ্টি হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এরপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপ কেন্দ্রে বাতাসের গতিবেগ ক্রমেই একটানা ৫০ থেকে ৬০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। একই সঙ্গে নিম্নচাপের প্রভাবে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে নিম্নচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার দুপুর নাগাদ মোংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি।

মোংলা বন্দরের হারবার বিভাগ জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত বন্দরে ১০টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে তিনটি জাহাজ মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে। আর বন্দরে ভিড়বে আরো চারটি জাহাজ। পণ্য খালাসের জন্য অবস্থান করা বাণিজ্যিক জাহাজ থেকে মালামাল নামানোর কাজ চলমান রয়েছে। তবে হালকা বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১০

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১২

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৩

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৪

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৫

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৭

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৮

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৯

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

২০
X