মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

চট্টগাম মিরসরাইয়ে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ফ্রি ওষুধ বিতরণ। ছবি : কালবেলা
চট্টগাম মিরসরাইয়ে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ফ্রি ওষুধ বিতরণ। ছবি : কালবেলা

মিরসরাইয়ে শারদীয় দুর্গাপূজার নবমীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি ওষুধ পেয়েছেন ৫ শতাধিক মানুষ। সোমবার (২৩ অক্টোবর) মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের আয়োজন পৌর সদরের কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী এবং লিও ক্লাব অব খুলশী ব্লুর সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।

এ সময় ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল কান্তি দত্ত, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ ঘোষ, সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী, যুগ্ম সম্পাদক বিশ্ব পালিত, যুগ্ম সম্পাদক কল্লোল সেন, যুগ্ম সম্পাদক উত্তম শর্মা, সদস্য সুদর্শন রায়, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর শর্মা, সাধারণ সম্পাদক সৈকত ধর, যুগ্ম সম্পাদক রাজিব চন্দ্র পাল প্রমুখ।

মিরসরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর শর্মা ও সাধারণ সম্পাদক সৈকত ধর জানান, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমীতে ব্যতিক্রম ধর্মী আয়োজন হিসেবে আমরা এ ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করেছি। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তরা বিনামূল্যে চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ নিতে পারবে। এ ছাড়া অন্য ধর্মের মানুষরাও চিকিৎসাসেবা নিয়েছেন।’

তারা বলেন, ‘বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মানিক চন্দ্র নাথের তত্ত্বাবধায়নে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আমরা প্রায় ২শ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং ৩শ জনের ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করেছি।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X