জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সেতু বানিয়েছে, বিএনপি কী করেছে : পরিকল্পনামন্ত্রী

রৌয়াইল-হিলালপুর ফ্লাগশিপ উপপ্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা
রৌয়াইল-হিলালপুর ফ্লাগশিপ উপপ্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা

আওয়ামী লীগ দেশের জন্য সব কিছু করেছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, দেশের উন্নয়ন করেছে, রানীগঞ্জের সেতু বানিয়েছে, কলেজ বানিয়েছে। বিএনপি বানিয়েছে কী?’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সব উন্নয়ন করেছে। আজ এই ইউনিয়নে জাইকার আর্থিক সহায়তায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে দিচ্ছে।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে রৌয়াইল-হিলালপুর পানি ব্যবস্থপনা সমবায় সমিতির আয়োজনে কামড়াখাই জয়নগর দাখিল মাদ্রাসায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন দ্বিতীয় পর্যায়ের আওতায় সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলার রৌয়াইল-হিলালপুর ফ্লাগশিপ উপপ্রকল্পে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা উন্নয়ন চাই আর না কিতা কিতা চাই। আমি চাই ভাত, আমি চাই রাস্তা, সব কিছু চাই। তাই আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সমিতির সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে ও যৌথ পরিচালনা করেন রৌয়াইল হিলালপুর পাবসস লিমিটেডের সাধারণ সম্পাদক মোতাহার আলী ও সদস্য আসাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন প্রমুখ।

এ সময় রৌয়াইল হিলালপুর পাবসস লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. ফারুক কামাল, কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন, সদস্য মাছুম আহমদ রিপন, মো. ফরহাদ মিয়া, মো. হাফিজুর রহমান, মো. সুহেল মিয়া, মোছা. রোকসানা বেগম, মোছা. শাহিদা বেগম, মোছা. মুন্না বেগম, মোছা. সুফিয়া বেগম, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন মিটু, ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এ দিকে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে উপরোক্ত অতিথিরা বক্তব্য রাখেন। পরে রানীগঞ্জ বাজারের পাশে ওয়াটার প্লান্ট উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১০

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১২

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৩

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৪

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৫

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৬

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

১৭

চোখের জলে বিদায়...

১৮

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

১৯

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

২০
X