সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

‘মৃত’ দাবি করা ভোটার হাজির, অতঃপর...

ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ। তবে তার মনোনয়নপত্রে সমর্থনকারী এক ভোটারকে মৃত দাবি করে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নটি বাতিল ঘোষণা করেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে আলোচিত সেই ভোটারকে সরাসরি হাজির করেন খালেদ মাহমুদ মাসুদ। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন খালেদ মাহমুদ মাসুদের পক্ষে রায় দেয়।

এ বিষয়ে খালেদ মাহমুদ মাসুদ বলেন, স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ভোটারের সমর্থন তিনি জমা দেন। ওই তালিকায় আনোয়ারা বেগম নামে এক ভোটারের আঙুলের ছাপ ছিল। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে মৃত দেখিয়ে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তোলেন।

তিনি দাবি করেন, যাকে মৃত বলা হয়েছে, তিনি স্বাক্ষর দেননি; বরং আঙুলের ছাপ ব্যবহার করেছেন। বিষয়টি প্রমাণ করতে আপিল শুনানিতে জীবিত আনোয়ারা বেগমকে উপস্থিত করা হয়। যাচাই শেষে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা না পেয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

উল্লেখ্য, ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১০

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১১

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১২

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৩

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৪

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৫

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৭

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৮

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৯

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

২০
X