অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:২১ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

অভয়নগরে ঘরের দেয়ালে বোমার আঘাত। ছবি : কালবেলা
অভয়নগরে ঘরের দেয়ালে বোমার আঘাত। ছবি : কালবেলা

অভয়নগরে বিএনপির আহ্বায়কের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫ অক্টোবর) রাত ১০টার সময় অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিকদলের সহসভাপতি মতিয়ার রহমান ফারাজীর বাড়িতে দুটি হাত বোমা হামলার ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, মতিয়ার রহমান ফারাজী চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। তিনি বাড়িতে ছিলেন না। এসময় বুধবার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির জানালায় একটা বোমা ও দেয়ালে একটা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে বোমা বিস্ফোরিত করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে বোমার সদৃশ ও আলামত জব্দ করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, রাত ১০টার পরপরই একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত পরিচয়ে তিন দুর্বৃত্ত তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে পরপর দুটি হাত বোমা নিক্ষেপ করে। বোমা দুটি জানালার ওপরে ও দেয়ালে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এবিএম মাসুদ বলেন, বোমা নয় পটকা ফাটানো হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আলামত জব্দ করা হয়েছে। এসব ব্যাপারে বিএনপির লোকদের সন্ত্রাসী ধরার দায়িত্ব নিতে হবে। অন্যথায় বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১০

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১১

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১২

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৩

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৪

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

১৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৭

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

১৮

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১৯

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

২০
X