কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাসে অগ্নিসংযোগ; বিএনপির ২৫০ নেতাকর্মীর নামে মামলা

গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের কোনাবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বাসের মালিক কামাল হোসেন বাদী হয়ে কোনাবাড়ি থানায় এ মামলা দায়ের করেন।

কোনাবাড়ি থানার ওসি একেএম আশরাফুল ইসলাম বলেন, শনিবার রাতে কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কলেজগেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটির ৫০ ভাগ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় বাসের মালিক কামাল হোসেন বাদী হয়ে বিএনপির ২৫ জনের নামোল্লেখসহ ২০০ থেকে ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এর আগে কোনাবাড়ি এলাকায় মশাল মিছিল বের করে কোনাবাড়ি থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ মিছিলের নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।

এদিকে, হরতাল চলাকালে টঙ্গীতে একটি বিআরটিসি দ্বিতল বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টায় টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগ করে হরতালকারীরা। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১০

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১১

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১৩

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৪

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৫

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৬

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৭

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৮

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৯

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X