ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দেয় না : দুর্জয়

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাইমুর রহমান দুর্জয়। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাইমুর রহমান দুর্জয়। ছবি : কালবেলা

যে কোনো আন্দোলন-সংগ্রাম করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কিছু করতে পারে না । কারণ বিএনপির ডাকে জনগণ সাড়া দেয় না। বিএনপি এখন জনবিচ্ছিন্ন। তাদের ডাকা হরতাল-অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয়।

বুধবার (১ নভেম্বর) বিকেলে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউনকালে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, ২০১৮ এর নির্বাচনের আগেও বিএনপি অবরোধ দিয়েছিল। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। বিএনপি কখন অবরোধ দেয়, কখন উইথড্র করে তারা নিজেরাই হয়তোবা জানেন না। তাদের ব্যবহারে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

দুর্জয় বলেন, একটা অবরোধের ওপর আরেকটা অবরোধ দিলেও বিন্দুমাত্র সফলতা পায়নি বিএনপি। এর মূল কারণ বাংলাদেশ আ.লীগ ও এর সহযোগী সংগঠন অবৈধ অবরোধকে প্রতিরোধ করার জন্য সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যার কারণে এই অবরোধ বিন্দুমাত্র সফলতার মুখ দেখেনি।

এ সময় মানিকগঞ্জ জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, শিবালয় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ আ.লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X