জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বিনোদনের জন্য সিনেপ্লেক্স করা হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুরে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা
চাঁদপুরে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করছেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা

চাঁদপুরের লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে যাতে ভালো ভালো সিনেমাগুলো দেখতে পারে সেই বিনোদনের কথা মাথায় রেখে আমরা একটি সিনেপ্লেক্স করার উদ্যোগ নিব। আগামীতে আবারও যদি আমরা ক্ষমতায় আসি তাহলে অবশ্যই সিনেপ্লেক্সটি আগে করব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

বুধবার (১ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আমি সবসময়ই চেয়েছি এই চাঁদপুর হাইমচরবাসীর জন্য নিবেদিত হয়ে কাজ করতে। এই যে আজ প্রায় ১০০টি বাস্তবায়িত ও ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করলাম এটা সবাইকে সঙ্গে নিয়ে করলাম যেন সবাই এ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। আপনারা যদি নৌকাকে অর্থাৎ জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনেন তাহলে আরও বড় বড় উন্নয়ন চিত্র আপনাদের সামনে তুলে ধরব।

এ সময় তিনি এবং তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাসের চাবি তাদের বাবার নামে প্রতিষ্ঠিত ভাষাবীর এম এ ওয়াদুদ স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশের হাতে তুলে দেন।

এর আগে দুপুর থেকেই চাঁদপুর স্টেডিয়ামে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা কর্মী সমর্থক নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। সবশেষে শিক্ষামন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে মাঠেই মুজিব সিনেমা দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

১০

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

১১

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

১২

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১৩

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১৪

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১৫

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৬

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৭

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৮

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৯

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

২০
X