স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নাইমুরের ২৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ব্র্যান্ড

নেইল ব্র্যান্ড ও নাইমুর দুর্জয়। ছবি: সংগৃহীত
নেইল ব্র্যান্ড ও নাইমুর দুর্জয়। ছবি: সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণে বাংলাদেশ যে খুব পুরোনো তা বলা যাবে না। তবে মাত্র ২৪ বছর ধরে খেলেই এই সংস্করণে বেশ কয়েকটি রেকর্ড রয়েছে বাংলাদেশের যেগুলো খুব সহজে ভাঙবে বলে মনে হচ্ছিল না। কিন্তু এ রকম একটি রেকর্ড আজ আর বাংলাদেশের থাকল না, নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট অভিষেকে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েছেন প্রোটিয়া ক্রিকেটার নেইল ব্র্যান্ড। এতদিন যা ছিল বাংলাদেশের অভিষেক টেস্টে নেতৃত্ব দেওয়া নাঈমুর রহমান দুর্জয়ের।

মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়া বাঁহাতি স্পিনার নেইল ব্র্যান্ড নেন ১১৯ রানে ৬ উইকেট। গতকাল (৪ ফেব্রুয়ারি) পঞ্চম বোলার হিসেবে নিজেকে আনেন ব্র্যান্ড; তবে উইকেট পাননি। আজ অবশ্য সে রকম কিছুই হয়নি। তার প্রথম উইকেটটি ছিল ড্যারিল মিচেলের এরপর কিউইদের পরের ৬ উইকেটের ৫টিই নেন ব্র্যান্ড।

এসএটি-টোয়েন্টিতে শীর্ষ সারির খেলোয়াড়দের সুযোগ করে দিতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ডে যা নিয়ে কম বিতর্ক হয়নি। এই কারণে তাদের অধিনায়কেরও অভিষেক হলো এই ম্যাচেই। আর অভিষেকেই ব্র্যান্ড গড়লেন নতুন রেকর্ড।

এমনিতে ওপেনার হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বোলিং করেন এই ২৭ বছর বয়সী। ক্যারিয়ারে এর আগে ৫১টি প্রথম শ্রেণির ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন তিনি। তবে এবারেরটিই তার ইনিংসে সেরা বোলিং ফিগার, আগের সেরা ছিল ৩৫ রানে ৪ উইকেট।

ব্র্যান্ড তার এই বোলিংয়ে ভাঙলেন বাংলাদেশের নাঈমুরের প্রায় ২৪ বছরের পুরোনো রেকর্ড। ২০০০ সালে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অভিষেক টেস্টে নাঈমুর ১৩২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। টেস্ট অভিষেকে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগার ছিল সেটি। নাঈমুর ভেঙেছিলেন প্রায় ১১১ বছরের পুরোনো রেকর্ড।

১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অব্রি স্মিথ, যেটি ছিল তার অভিষেক ম্যাচও। অভিষেকেই অধিনায়ক হিসেবে ৪ উইকেট আছে আর একজনের— তিনি হলেন ইংল্যান্ডের জনি ডগলাস।

এমনিতে ১৯৯৫ সালের পর প্রথম ক্রিকেটার হিসেবে নিজের অভিষেক টেস্টেই অধিনায়কত্ব করছেন ব্র্যান্ড (দেশের ও টেস্ট অভিষেকের হিসাব বাদ দিলে)। সে বছর ভারত সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন লি জারমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১০

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১২

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৪

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৫

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৭

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৮

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৯

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

২০
X