ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১১:৩০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ঈশ্বরদীতে ট্রেনের নিচে বোমাসদৃশ উদ্ধার। ছবি : কালবেলা
ঈশ্বরদীতে ট্রেনের নিচে বোমাসদৃশ উদ্ধার। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম পাশে নতুন চায়না কোচের নিচে বোমাসদৃশ বস্তুটি দেখা যায়।

খবর পেয়ে ওই স্থানটি ঘিরে রেখেছে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশ। বোমাসদৃশ বস্তুটি খতিয়ে দেখার জন্য বোম্ব ডিসপোজাল টিম আসছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।

তিনি বলেন, গভীর রাতে কে বা কারা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ ফেলে রেখে গেছে। ভোরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পশ্চিমপাশে নতুন চায়না কোচের নিচে থেকে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। বর্তমানে উপজেলা প্রশাসনসহ র‍্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বোমাসদৃশ বস্তুটির ওই স্থান নিরাপদে ঘিরে রেখেছেন। এটি বোমা কিনা সেটা নিশ্চিত করতে পারেনি বোম্ব ডিসপোজাল ইউনিট। পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর নিশ্চিত করে বলা যাবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X