সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী শাহজাহান আলম সাজু। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী শাহজাহান আলম সাজু। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের শাহজাহান আলম সাজু।

নৌকা প্রতীক নিয়ে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৭৫৭ ভোট। শাহজাহান আলম সাজু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৮ হাজার ৫৫৭ বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

এ ছাড়াও লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জোয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট।

রোববার (৫ নভেম্বর) সারা দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন জটলা ছিল না। সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা শেষ হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ ও ভোটকেন্দ্র ১৩২টি।

এ আসনে উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম (নৌকা), জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম) এবং স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা (কলার ছড়ি)।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীকালে নির্বাচন কমিশন ৫ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X