সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাফোডিল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের অভিযোগ, আহত ২০

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

রোববার (৫ নভেম্বর) রাতে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে গত কয়েক দিন আগে হত্যা করেন আরেক শিক্ষার্থী রাহাত ও তার লোকজন। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত শুক্রবার রাতে সাভারের বিরুলিয়ার আক্রান বাজার এলাকায় দেড় শতাধিক দোকান ভাঙচুরের অভিযোগ উঠে ড্যাফোডিলের শিক্ষার্থীরাদের বিরুদ্ধে।

পরে এ ঘটনায় জানমালের নিরাপত্তায় আজ বিকেলে আশুলিয়ার চাঁনগাঁও এলাকার স্থানীয় লোকজন আলোচনায় বসে। আলোচনার বিষয়টি শুনতে পেরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা চাঁনগাঁও এলাকায় প্রায় দুই শতাধিক দোকান ও কয়েকটি বাসা-বাড়ি ভাঙচুর করেছে বলে আবারো অভিযোগ উঠে।

দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের খবর পেয়ে সাভার ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ এ সময় উভয়পক্ষকে শান্ত থাকতে বললেও এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে শিক্ষার্থীরা এখনো সাভারের বিরুলিয়া ও আশুলিয়া সড়কের ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে রাস্তায় টায়ার দিয়ে আগুন ধরিয়ে অবরোধ করে রেখেছেন।

এদিকে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X