কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি হাইস্পিড ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২২ জন আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪৮ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। এটি ২০১৩ সালের পর দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কর্ডোবা প্রদেশের আদামুস শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এলাকাটিতে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা যায়, ফ্লাডলাইটের আলোয় উল্টে পড়ে থাকা ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। অনেক যাত্রী ভাঙা জানালা দিয়ে বেরিয়ে আসেন, আবার অনেককে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে এবং তা এখনো চূড়ান্ত নয়। তিনি উদ্ধারকর্মীদের কঠিন পরিস্থিতিতে কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাষ্ট্রায়ত্ত রেল অপারেটর রেনফের বরাত দিয়ে জানানো হয়েছে, ইরিও ও আলভিয়া পরিচালিত দুটি ট্রেনে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। অধিকাংশ যাত্রীই ছিলেন স্প্যানিশ নাগরিক, যারা সপ্তাহান্ত শেষে মাদ্রিদে যাতায়াত করছিলেন। কম পর্যটন মৌসুম হওয়ায় ট্রেনে কতজন পর্যটক ছিলেন, তা স্পষ্ট জানা যায়নি।

এর আগে ২০১৩ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সান্তিয়াগো দে কম্পোস্তেলায় একটি ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হন। এটিই দেশটিতে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে কর্ডোবা, সেভিল ও গ্রানাডাসহ ২০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আরটিভিই। এছাড়া প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবারের জন্য নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন বলে তার দপ্তর জানিয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে রোববার রাতে মাদ্রিদের আতোকা স্টেশনে এক সংবাদ সম্মেলনে জানান পরিবহনমন্ত্রী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X