সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনাকে নির্বাচিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই’

জামালপুরে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ডা. মুরাদ হাসান এমপি। ছবি : কালবেলা
জামালপুরে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ডা. মুরাদ হাসান এমপি। ছবি : কালবেলা

এবারের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো নির্বাচিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই যাকেই তিনি মনোনয়ন দেবেন তার পক্ষেই আমাদের কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সদস্য ডা. মুরাদ হাসান এমপি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী ভাতাভোগী হিসেবে এ সরকারের নানা সুবিধা ভোগ করছেন। তারা অবশ্যই নৌকায় ভোট দেবেন। কেননা এ সুবিধা শেখ হাসিনা সরকার ছাড়া আর কেউ আপনাদের দেয়নি।

মতবিনিময় সভায় পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সহসভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুবুর আলম তরফদার প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতাদের ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১০

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১১

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৩

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৪

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৫

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৭

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৮

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৯

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

২০
X