জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

তপশিলকে স্বাগত জানাতে প্রস্তুত জামালপুর আ.লীগ নেতাকর্মীরা

জামালপুর শহরে অবস্থান নিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জামালপুর শহরে অবস্থান নিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ভোর থেকেই মাঠে তৎপর রয়েছে জামালপুরের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং উপজেলা ও ইউনিয়নের মোড়ে মোড়ে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। অবরোধ ঠেকাতে শুরু থেকেই মাঠে রয়েছেন তারা।

বুধবার (১৫ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শহরের বকুল তলা, দয়াময়ী মোড়, ফৌজদারি মোড়, গেটপাড়, ব্রহ্মপুত্র ব্রিজের নিচে, ময়মনসিংহ- জামালপুর মহাসড়কে শরিফপুর ইউনিয়নের শরিফপুর বাজারেও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

জানা গেছে, দলীয় কার্যালয়েই সকালের নাস্তা সেরেছেন নেতাকর্মীরা। শরিফপুর বাজারে কর্মসূচিতে অংশ নিয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ বলেন, অবরোধ ঠেকাতে আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে মাঠে আছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান বলেন, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নাশকতা ঠেকাতে আমরা মাঠে আছি, কখন তপশিল ঘোষণা হবে সেজন্য নেতাকর্মীরা মুখিয়ে আছেন, তপশিলকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুত।

জানতে চাইলে জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ কালবেলাকে বলেন, সকল ধরনের নাশকতা, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, জনগণের জানমালের নিরাপত্তা এবং সকল অপশক্তিকে মোকাবিলার জন্য নেতাকর্মীরা বরাবরের মতো মাঠে আছে। তপশিল ঘোষণা হলে তপশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X