কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার আতঙ্কে ঘর-বাড়ি ছেড়েছেন ঝিনাইদহ বিএনপির নেতাকর্মীরা

গ্রেপ্তার এড়াতে ঝিনাইদহের কালীগঞ্জের মাঠের কলাবাগানে ঘুমাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
গ্রেপ্তার এড়াতে ঝিনাইদহের কালীগঞ্জের মাঠের কলাবাগানে ঘুমাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

এক দফা দাবি আদায়ে চলছে বিএনপির আন্দোলন কর্মসূচি। থেমে নেই পুলিশের ধরপাকড় অভিযান, চলছে বাড়ি বাড়ি তল্লাশি। তাই গ্রেপ্তার এড়াতে ঝিনাইদহের কালীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা রাত হলেই দল বেঁধে কাঁথা, বালিশ, মশারি ও টর্চ লাইটসহ বেরিয়ে পড়ছেন বাড়ির পাশের মাঠে অথবা ছোট জঙ্গলে। সম্প্রতি এমনই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর কালীগঞ্জ থানায় ৪টি নাশকতার মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ৩টি মামলা পুলিশ বাদী ও অন্যটির বাদী পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শামীমুর রহমান। ৪টি মামলায় ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়াও প্রায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পুলিশ একের পর এক গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। এসব মামলার কারণে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া রয়েছেন। নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে বাবাকে আটক ও নারীদের অকথ্য ভাষায় গালাগাল করছে পুলিশ। বাড়িতে ঢুকে ভাঙচুর করার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু জানান, প্রতিদিন রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি ও নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে পুলিশ। গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না। গ্রেপ্তার এড়াতে নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ বা জঙ্গলে আশ্রয় নিয়েছে।

এ ব্যাপারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, পুলিশ গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। বাড়ি ঢুকে ভাঙচুর চালাচ্ছে। নেতাকর্মীদের স্ত্রী-মায়েদের অকথ্য ভাষায় গালাগাল করছে। এসব করে বিএনপির নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না। ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা রাজপথে থাকবে।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত। শহরের বিভিন্ন স্থানে পুলিশ টহল দিচ্ছে। এ পর্যন্ত ৪টি মামলায় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

১০

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১১

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১২

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

১৩

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৫

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৭

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৮

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X