বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগ চালু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগ চালু। ছবি : কালবেলা
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগ চালু। ছবি : কালবেলা

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ চালু করা হয়েছে। একইসঙ্গে ফিজিক্যাল মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে ফিপিওথেরাপি ইউনিটও চালু করা হয়। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফিজিক্যাল মেডিসিনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. পলাশ নাগ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী, রেনেটে লিমিটেডের সিনিয়র অ্যাসিসটেন্ট ম্যানেজার তাবরিজ আলম জিশান ও রিজিউনাল সেলস ম্যানেজার আহসানুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। বিলম্বে হলেও আজ বিভাগটি চালু করা হয়েছে। বর্তমান সময়ে শিশু থেকে বৃদ্ধ- সব শ্রেণির মানুষ শারীরিক নানা সমস্যায় ভোগে ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে হয়। এখন মানুষ নামমাত্র টাকায় টিকিট কেটে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে পারবেন।

জেনারেল হাসাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. পলাশ নাগ বলেন, প্রথমবারের মতো জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন চিকিৎসায় জরুরি কিছু চিকিৎসা উপকরণ নিয়ে ফিজিওথেরাপি ইউনিটও চালু করা হয়েছে। সরকার নির্ধারিত ৫০ টাকা ফি দিয়ে থেরাপি গ্রহণ করা যাবে। আশা করি, রোগীরা এ বিভাগ থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিভাগটি চালু করা হয়েছে। এটি সুখবর। সব শ্রেণির মানুষের চিকিৎসার কথা বিবেচনা করে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে কিছু চিকিৎসা উপকরণ ক্রয় করে থেরাপি সেন্টার চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি আরও সমৃদ্ধ করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X