চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

মেরিন সিটি মেডিকেল কলেজে আন্তর্জাতিক ফিজিকেল মেডিসিন দিবস উদযাপন

আন্তর্জাতিক ফিজিকেল মেডিসিন দিবস উদযাপন করে মেরিন সিটি মেডিকেল কলেজ। ছবি : কালবেলা
আন্তর্জাতিক ফিজিকেল মেডিসিন দিবস উদযাপন করে মেরিন সিটি মেডিকেল কলেজ। ছবি : কালবেলা

চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্তর্জাতিক ফিজিকেল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে কলেজের কনফারেন্স হলে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

কলেজের ফিজিকেল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন শরীফ। সেমিনারে সঞ্চালনা করেন ফিজিকেল মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. এএমএম আশরাফুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিকেল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শওকত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ফিজিকেল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শেখ আহমেদ, চমেকের ফিজিকেল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম, মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা এবং নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে ফিজিকেল মেডিসিনসংক্রান্ত চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মেডিসিন, সার্জারি, গাইনিকোলজি, শিশুসহ অন্যান্য বিভাগে রোগীদের চিকিৎসায় ফিজিকেল মেডিসিন বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও বক্তারা আলোকপাত করেন।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X