মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
হিলি প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত। ছবি : কালবেলা
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে হিলি সীমান্তের বিজিবি ক্যাম্প হিলি সিপি বিওপি'তে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সৌজন্য বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিএসএফ রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি মহিনদার সিং।

সৌজন্য বৈঠকে বিজিবি দিনাজপুর সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অধিনায়করাসহ অন্যান্য স্টাফ অফিসার ও কোম্পানি অধিনায়করা যোগদান করেন। অন্যদিকে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের পক্ষেও চারজন ব্যাটালিয়ন কমান্ডেন্টসহ অন্যান্য অফিসার ও প্রতিনিধিরা এ সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিএসএফ প্রতিনিধিদল বিওপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডার ও তার দল বিওপি ফটকে তাদের অভ্যর্থনা জানান। এ ছাড়াও বিজিবির একটি চৌকস দল কর্তৃক সেক্টর কমান্ডার রায়গঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করেন।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, হিলি সীমান্তে বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X