পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৭:৩৭ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে জামায়াত-বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পঞ্চগড় জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
পঞ্চগড় জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

পঞ্চগড়ে শ্রমিকলীগ নেতার করা মামলায় জামায়াত ও বিএনপির ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার থেকে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড় নায়েকপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে জামায়াত সমর্থিত মো. বিপুল হাসান (২৪), পৌর শহরের তুলারডাঙ্গা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জামায়াত সমর্থিত মাহাবুব রহমান (২৭), রামেরডাঙ্গা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে জামায়াত সমর্থিত রফিকুল ইসলাম (৩৮)। পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠ এলাকার মৃত আসিম উদ্দিন মঙ্গলুর ছেলে পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সদস্য জয়নুল ইসলাম জয় (২৩), যুবদল সদস্য পুরাতন ক্যাম্প এলাকার আব্দুল মতিনের ছেলে মো. লিটন (২৯)। বৃহস্পতিবার পঞ্চগড় জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মোটরসাইকেল ভাঙচুর ও মারপিটের অভিযোগ তুলে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল ইসলামসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলাটিতে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবারের একটি ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাঙচুর, মারপিট এবং চুরির অভিযোগ তুলে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X