জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর লঞ্চঘাট। ছবি : কালবেলা
চাঁদপুর লঞ্চঘাট। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কেটে যাওয়ার পর চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহাদাত হোসেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসায় এবং নদীবন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত না থাকায় নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের প্রধান কার্যালয়ের নির্দেশনাক্রমে প্রায় ২১ ঘণ্টা পর আজ সকাল সাড়ে ৭টায় চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

এদিকে চাঁদপুর লঞ্চঘাট সূত্রে জানা যায়, লঞ্চ চলাচল শুরু হওয়ার খবরে রোববার হরতাল থাকায় শনিবার সকাল থেকেই ঘাটে প্রচুর যাত্রী হয় এবং বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সকাল ৯টায় এমভি ঈগল-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে শুক্রবার বেলা ১১টা থেকে বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সারাদেশের সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X