সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০৩ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ছে গাড়ির চাপ, উত্তরের মহাসড়কে ধীরগতি

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট। ছবি : কালবেলা

স্বজনদের সঙ্গে ঈদ উৎসব পালন করতে ঢাকা কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ উত্তরের রুটগুলোতে ক্রমেই বাড়ছে গাড়ির চাপ। ফলে ধীরগতিতে চলছে যানাবহন। সোমবার (২৬ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে কখনো যানজট ও কখনো ধীরগতি দেখা যায়।

স্থানীয়রা জানায়, ভোরে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে শুরু করে কড্ডার মোড় হয়ে ঝাঐল ওভার ব্রিজ পর্যন্ত যানজট ছিল। সকালে যানজট কমলেও ধীরগতিতে চলছে গাড়ি। আবার কখনো থেমে থেমে যানজটও সৃষ্টি হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, ভোরে মহাসড়কে যানজট ছিল। অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর পূর্বপারে সমস্যার কারণে এ যানজট সৃষ্টি হয়। এখন গাড়ির প্রচুর চাপ থাকায় ধীরগতি রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বলেন, ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয়লেনেই গাড়ির প্রচুর চাপ রয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, সেততে গাড়ির চাপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২৯ হাজার ৮৫৭ টি যানবাহন চলাচল করেছে।

এদিকে ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ সোমবার (২৬ জুন)। কর্মদিবস শেষ করে মোট পাঁচ দিন ছুটিতে যাবেন সরকারি চাকরিজীবীরা।

এছাড়া অন্যান্য পেশার মানুষের ঈদের ছুটি শুরু হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি মিলবে আজ। অফিস শেষে বাড়ি ফিরতে শুরু করবেন অনেকে। ঈদের পর আগামী ২ জুলাই খোলা হবে সরকারি অফিস।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X