আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে ছাত্রলীগ

চট্টগ্রামে ছাত্রলীগের ন্যায্যমূল্যে সবজি বিক্রি। ছবি : কালবেলা
চট্টগ্রামে ছাত্রলীগের ন্যায্যমূল্যে সবজি বিক্রি। ছবি : কালবেলা

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার আলোকে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে কোনো ধরনের মুনাফা না করে ন্যায্যমূল্যে বিক্রি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, মহানগরের আন্দরকিল্লা, কোতোয়ালিসহ বিভিন্ন স্থানে এ চিত্র দেখা গেছে।

দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. রবিউল হায়দার রুবেলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিক্রিত সবজির মধ্যে রয়েছে মুলা প্রতি কেজি ২০ টাকা, বরবটি ৩০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, শশা ২০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, ফুলকপি ৩০ টাকা, লাউ ৩০ টাকা, করলা ৩০ টাকা, শাক ১০ টাকা ও বেগুন ৩০ টাকা দরে বিক্রি করা হয়। যা বাজারদরের অর্ধেক। এ সময় দক্ষিণ জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা, পৌরসভা, থানা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো. রবিউল হায়দার রুবেল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনায় কৃষকের কাছ থেকে কিনে কোনো ধরনের মুনাফা না করে এ সবজি ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। ছাত্রলীগের কর্মীরা স্বাধীনতা যুদ্ধে হাসিমুখে ১৭ হাজার জীবন উৎসর্গ করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়েছে, করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও ছাত্রলীগের কর্মীরা ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে মানুষের জীবনকে শান্তির সুখের করতে সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১০

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১১

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১২

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৩

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৪

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৬

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৭

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৮

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৯

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

২০
X