বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রায়গঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৬

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা
র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পেট্রল ছিটিয়ে গমবোঝাই ট্রাক পোড়ানোর মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকসহ বিএনপির ৬ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মহিষামুরা ও বগুড়া জেলার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দুলাল হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সামা সরকার, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবু ও সাবেক এমপি জামসেদ আলীর ছেলে ইমতিয়াজ খোকন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন আসামিরা কাজীপুরের মহিষাপুরা বাজার ও বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ চলাকালে রায়গঞ্জের তবারীপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান করে মিছিল পিকেটিং করে। তারা হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও পেট্রল ছিটিয়ে গমবোঝাই ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক মো. সাইদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১০

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

১১

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

১২

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

১৩

সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ

১৪

কোরআন বুকে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মা

১৫

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

১৬

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

১৭

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

১৮

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

১৯

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

২০
X